বিজ্ঞাপন

জয়পুরহাটে বাস কাউন্টারে দুর্বৃত্তের হামলার অভিযোগ

জয়পুরহাট শহরের পাঁচুরমোড় জিরো পয়েন্টে অরিন ট্রাভেলসের প্রধান কাউন্টারে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টার দিকে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ করে কিছু দুর্বৃত্ত কাউন্টারে হামলা চালায় এবং সেখানে কর্মরত ম্যানেজার মোহাম্মদ রানাকে বেধড়ক মারধর করে। পরে ক্যাশ কাউন্টার থেকে প্রায় ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জয়পুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বাস কর্তৃপক্ষ। ঘটনাটিকে কেন্দ্র করে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের বলেন, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে জিয়া সাইবার ফোর্স এর কমিটি প্রকাশ

দেখুন: জয়পুরহাটে হস্তান্তরের আগেই নতুন স্কুল ভবনে ফাটল 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন