32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৩:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‎জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর সাড়ে বারোটায় জেলা সার্কিট হাউজ মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রদক্ষিণ শেষে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়।

জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে র‍্যালীতে অংশ নেন ‎বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ফয়সাল আলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সদর থানা বিএনপির সভাপতি এড হেনা কবিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এসময় নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীরভাবে স্মরণ করেন। তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের সকালের সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম অভিযোগ, লিগ্যাল নোটিশ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন