গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাসান মারুফ, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, মাদক বা ড্রাগস হলো বিষধর সাপের বিষাক্ত ছোবলের মতো যা প্রতিনিয়ত একজন মাদকাসক্ত ব্যক্তিকে ধীরে ধীরে তার দংশনে নিঃশেষ করে। জয়পুরহাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় পার্শ্ববর্তী দেশ থেকে প্রচুর মাদকদ্রব্য আসে। মাদকের ভয়াল থাবা বাংলাদেশ কে বিশেষ করে যুব সমাজ কে ধ্বংস করে দিচ্ছে। মাদকের অবাধ ব্যবহার ও বিক্রয় থেকে সকল দফতরের কর্মকর্তা কর্মচারীদের বিশেষ করে অফিস প্রধানদের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণে আহ্বান জানানো হয়।
পড়ুন: ৩১ দফা বাস্তবায়নে জয়পুরহাটের কালাইয়ে সাবেক সচিবের জনসমাবেশ
এস/


