জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের পারলিয়া মন্ডলপাড়া গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন (১০০) আর নেই। শনিবার ভোর সাড়ে ৫টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন- মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে, পানিসম্পদ মন্ত্রী
দেখুন- নিজ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা


