ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জয়পুরহাটে যৌথবাহিনীর এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এ মহড়া পরিচালিত হয়।
নির্বাচনী কার্যক্রমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়। জয়পুরহাট সদর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মো. ওয়ালিদ মুরাদ এই মহড়ায় নেতৃত্ব দেন।
মহড়ায় ভোটগ্রহণ চলাকালীন সময়ে যেকোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে যৌথবাহিনী কীভাবে দ্রুত সাড়া দেবে এবং সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, তার কৌশল প্রদর্শন করা হয়।
এ সময় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবিসহ যৌথবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন : জয়পুরহাট-১ আসনে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল


