০৯/০২/২০২৬, ১৬:২১ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে তায়েফ সরদার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তায়েফ সরদার নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন সরদারের ছেলে। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তায়েফ সরদার। গত কয়েকদিন আগে তায়েফ সরদার ও তার মা মুক্তা বানু ঢাকায় গিয়ে বিদেশে যাওয়া সংক্রান্ত কাজে শেষ করে বাসে চড়ে জয়পুরহাটে আসেন। এরপর বাস থেকে নেমে প্রাকৃতিক ডাকের কথা বলে চলে যায় তায়েফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিল। পরেরদিন দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষারক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, তাইফ সরদারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন