32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৩:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে সাংবাদিকদের গণহত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

জয়পুরহাটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের গণহত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাঁচবিবি মডেল প্রেসক্লাব। শনিবার বিকেলে সংগঠনের সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা নাফসি তালুকদার একাধিক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পাঁচবিবি মডেল প্রেসক্লাব মনে করে, সাংবাদিকদের এ ধরনের ভয়ভীতি প্রদর্শন মুক্ত সাংবাদিকতা ও সংবিধান প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

সংগঠনটি তাদের দাবিতে জানায়—

১. অভিযুক্ত শিক্ষক নাফসি তালুকদারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

২. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৩. ভবিষ্যতে সাংবাদিকদের উপর যেকোনো হামলা বা হুমকির দায়ভার প্রশাসনকে বহন করতে হবে।

পাশাপাশি, সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর আন্দোলন ও আইনগত পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে প্রেসক্লাব।

বিজ্ঞাপন

পড়ুন: নুরের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন