বিজ্ঞাপন

জয়পুরহাটে স্ত্রীর যৌতুক মামলায় ডাক্তার স্বামী জেলহাজতে

জয়পুরহাটে একটি যৌতুক মামলায় আপোষনামা ভঙ্গ ও আদালতে মিথ্যা তথ্য প্রদানের দায়ে ইন্টিগ্রেটেড মেডিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ আর এম জামিলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

মামলাসুত্রে জানাগেছে, ২০২৪ সালের ৩১ জানুয়ারি জয়পুরহাট শহরের পূর্ব বাজারের শরিফুল ইসলাম নান্নুর মেয়ে নারগিস আক্তার ঝুমুরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ঢাকার ইন্টিগ্রেটেড মেডিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ আর এম জামিলের। বিয়ের পর থেকে ডাক্তার জামিল স্ত্রীকে নিয়ে রাজধানীর দক্ষিণ বনশ্রীর নিজস্ব বাসায় সংসার শুরু করেন। একসময় বাবা মায়ের পরামর্শে স্ত্রীর নিকট ২০ লাখ টাকার যৌতুক দাবী করেন এবং তা আদায়ে স্ত্রীকে চাপ দিতে থাকেন জামিল।

বাবা জীবিত না থাকায় তার স্ত্রী ঝুমুর যৌতুকের টাকা দিতে অপারাগতা স্বীকার করেন। এরপর থেকে প্রায় সময় যৌতুকের দাবীতে স্ত্রী ঝুমুর কে শারীরিক ও মানষিক নির্যাতন করতে থাকেন। চলতি বছরের ১০ জানুয়ারিতে যৌতুক না পাওয়ায় তিনি স্ত্রীকে মারপিট করে, মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি ঘরে তালাবদ্ধভাবে আটকে রাখেন। পরে শশুর জয়পুরহাটে এসে পুনরায় যৌতুকের দাবি করে স্ত্রী রেখেই ঢাকায় ফিরে যান ডা. এ আর এম জামিল। এরপর জয়পুরহাট আদালতে স্বামী জামিলকে আসামী করে একটি যৌতুকের মামলা দায়ের করেন ঝুমুর।

জয়পুরহাটের বিজ্ঞ আমলী এক নম্বর আদালতে হাজির হয়ে আপোষের শর্তে জামিনও পান ডা. এ আর এম জামিল। আপোষনামার দ্বিতীয় দফায় তিনি মামলার স্ত্রী ঝুমুরকে নিয়ে সংসার করার অঙ্গীকার করেন। কিন্তু পরবর্তীতে তিনি আপোষ না করে উল্টো আপোষনামার বিরোধিতা করে জেলা ও দায়রা জজ আদালতে ক্রিমিনাল রিভিশন নং ৬৯/২৫ দায়ের করেন। সেখানে তিনি দাবি করেন, ভুলবশত আপোষনামা দাখিল করেছেন এবং উচ্চ আদালতের মাধ্যমে স্থায়ী জামিন আবেদন করেন।

রিভিশন শুনানিতে আইনগত উপাদান না থাকায় আদালত আবেদনটি খারিজ করে মামলাটি নিম্ন আদালতে ফেরত পাঠান। ডা. এ আর এম জামিল নিম্ন আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন ও মামলার অব্যাহতি প্রার্থনা করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়। বর্তমানে মামলাটি জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. মুজাহিদ আজিজ মনা।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন