জয়পুরহাটে খুচরা পর্যায়ের সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা ও টি.ও লাইসেন্সের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বারী দুদু, সহ-সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল বাশার মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার সার বিপণনের বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন সার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রস্তাব রাখা হয়েছে। এতে সারা বাংলাদেশে প্রায় ৪৫ হাজার খুচরা সার বিক্রেতাকে বিপদের মুখে ফেলবে। দেশের কৃষি উৎপাদন টেকসই রাখতে খুচরা বিক্রেতারা অপরিহার্য ভূমিকা রাখছে। তাই নতুন সার নীতিমালা প্রণয়নের সময় খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষা করে তাদের বহাল রাখার দাবি জানান তারা।
পড়ুন: নারায়ণগঞ্জের বিসিকে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক
দেখুন: নির্বাচন বানচালে অশুভ শক্তির নোংরা প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান
ইম/


