১০/০২/২০২৬, ১৩:১৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে কাব ৯ম কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

জয়পুরহাটে ৯ম জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলার আয়োজনে জেলা সার্কিট হাউজ মাঠে ৫দিন ব্যাপী ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর উপ-প্রধান কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
এসময় জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি আফরোজা আক্‌তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস আঞ্চলিক পরিচালক নুরুল ইসলাম, জয়পুরহাট জেলা সম্পাদক মাহমুদুল হাসান মুন্না।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্কাউটস জয়পুরহাট জেলার কমিশনার জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, জয়পুরহাট জেলা রোভার এর কমিশনার মাহবুব মোর্শেদুল আলম লেবু প্রমুখ।

প্রধান অতিথি স্নিগ্ধ বলেন, কাব স্কাউটরা নিজেদের দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের সম্পদে পরিণত হবে। দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।

অনুষ্ঠানে প্রবীণ স্কাউটারদের সংবর্ধনা, স্কাউট আন্দোলনের অগ্রযাত্রায় অবদান রাখায় ৪১ জন প্রবীণ স্কাউটার এবং ১০টি স্কাউট দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা ও পুরস্কার বিতরণ শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় কাব স্কাউট, স্কাউট ও অন্যান্য অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে প্রায় দুই হাজার দুইশত কাব, স্কাউট ও কর্মকর্ত অংশ নেয় এছাড়া ক্যাম্পুরীতে অংশ নিয়েছে প্রায় ৫শ কাব সদস্য।
আগামী ১৩ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ৯ম জেলা কাব ক্যাম্পুরী।

সকালে অনুষ্ঠান উপলক্ষ্যে জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পড়ুন: শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

দেখুন: এবার ত্রিমুখী ভূমিকায় আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন