২৮/০২/২০২৬, ৫:০২ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

জয়পুরহাটে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহরের বদর উদ্দিন রোডে বৈঠকখানা রেস্টুরেন্টে সাবরিনা হ্যান্ড রাইটিং এন্ড প্রাইভেট সেন্টারের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তাফা, মানবাধিকার কর্মী এ্যাড. আরাফাত হোসেন মুন, জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জহরা খাতুন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি মৌসুমী আক্তার।

এছাড়া সাবরিনা হ্যান্ড রাইটিং এন্ড প্রাইভেট সেন্টারের পরিচালক সাবরিনা নাজনীন ও শম্পা সূচি সহ প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রায় ১ শত শিশু শিক্ষার্থীর মাঝে সুন্দর হাতের লেখার জন্য পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে হাতের লেখা ও সৃজনশীলতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসও জাগ্রত হয়।

পড়ুন- ঝিনাইদহের প্রতিবন্ধী নাজনীনের পাশে বিএনপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন