‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১২টায় জয়পুরহাট ডায়াবেটিস হাসপাতাল চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
পরে জনসচেতনতা মুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, কার্যনির্বাহী সদস্য বদিউজ্জামাল বদি, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শেখ মামুন ইসাহাক ও ডাঃ জাকিয়া আক্তার মেরী।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী হাসপাতাল চত্বরে ৩০ বছরের নিচের রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।


