ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষ্যে জয়পুরহাট জেলার দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, সমাজতান্ত্রিক দল (বাসদ) এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৪ জন সংসদ সদস্য পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৮ ও জয়পুরহাট-২ আসনে ৬ জন প্রার্থী রয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
জয়পুরহাট-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জামায়েতের ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়েতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সুলতান মো. শামসুজ্জামান। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার, শহরের বুলুপাড়ার আকাম উদ্দিন মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল, সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়ার আব্দুল মান্নান মন্ডলের ছেলে আতাউর রহমান এবং জেলার পাঁচবিবি উপজেলার ছাতিনালী শিরট্টী এলাকার হাসান আকতারের ছেলে ঈসা আলেক বলে জানাগেছে।
জয়পুরহাট-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, জামায়েতের ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়েতের সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউপির ধানতলা গ্রামের হযরত আলীর ছেলে ও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী, কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক ও জেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের নায়েব উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম এবং একই গ্রামের আজিজার রহমানের ছেলে ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর রহমান (সিআইপি) বলে জানাগেছে।
এ নির্বাচনে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। এখন পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। এছাড়াও জেলার ভোটার সংখ্যা চূড়ান্ত হবে আগামী ২৫ ডিসেম্বর। তবে এখন পর্যন্ত ৮ লাখ ১৭ হাজার ৯৬৬জন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বলে জানাগেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।
পড়ুন- এনসিপি শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
দেখুন- ভেনেজুয়েলা সংকটে ইরানের প্রবেশ! যুক্তরাষ্ট্র কী চায়?


