২৬/০২/২০২৬, ২০:১৪ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ২০:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণার্থে চেক ও হেলথ কার্ড বিতরণ

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদ ও আহতদের কল্যাণার্থে ৮৬ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক ও হেলথ কার্ড বিতরণ করেছে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন আল মামুন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এ এইচ হাসিবুল হক সানজিদসহ জুলাই ও অভ্যর্থনে নিহত ও আহত পরিবারের সদস্যরা।

এসময় ছাত্র-জনতার অভ্যুত্থানে জয়পুরহাটে জেলায় শহীদ ও আহত মোট ৯০টি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক ও ৭৭টি আহতদের সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসার হেলথ কার্ড বিতরণ করা হয়।

নিহত ৪ জনের পরিবারকে ২ লাখ টাকা, আহত ৮৬ জনের মধ্যে এ-ক্যাটাগরির ৪ জনকে ৩০ হাজার টাকা, বি-ক্যাটাগরির ২ জনকে ২৫ হাজার টাকা, সি-ক্যাটাগরির ৮০ জনকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৩৫ লাখ ৭০ হাজার টাকা। এছাড়াও পাঁচবিবির বাগজানা এলাকার রতন চৌধুরীকে একটি ল্যাপটপ বিতরণ করা হয়।

পড়ুন: নিরাপদজয়পুরহাটে ঈদযাত্রা নিশ্চিতে জয়পুরহাটে সড়ক নিরাপত্তা কমিটির সভা

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন