০২/০৩/২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে বিএনপি-জামাতসহ ১৬ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসন থেকে নিবন্ধনভূক্ত ৬টি দলের মনোনীত প্রার্থীসহ ১৬জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৯ জন প্রার্থী ও জয়পুরহাট-২ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জয়পুরহাট-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জামায়েতের ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়েতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সুলতান মো. শামসুজ্জামান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী তৌফিকা দেওয়ান লিজা।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার, বাংলাদেশ আইডিয়াল পার্টির আহ্বায়ক ও শহরের বুলুপাড়ার আকাম উদ্দিন মন্ডলের ছেলে অধ্যক্ষ জালাল উদ্দিন মন্ডল, জেলার বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়ার আব্দুল মান্নান মন্ডলের ছেলে আতাউর রহমান এবং জেলার পাঁচবিবি উপজেলার ছাতিনালী শিরট্টী এলাকার হাসান আকতারের ছেলে ঈসা আলেক বলে জানাগেছে।

এদিকে, জয়পুরহাট-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, জামায়েতের ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়েতের সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এস এ জাহিদ।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউপির ধানতলা গ্রামের হযরত আলীর ছেলে ও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী, কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক ও জেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের নায়েব উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম এবং একই গ্রামের আজিজার রহমানের ছেলে ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর রহমান (সিআইপি) বলে জানাগেছে।

এ নির্বাচনে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। এখন পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। এছাড়াও জেলার ভোটার সংখ্যা চূড়ান্ত হবে আগামী ২৫ ডিসেম্বর। তবে এখন পর্যন্ত ৮ লাখ ১৭ হাজার ৯৬৬জন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বলে জানাগেছে।

পড়ুন: মার্কিন আইনপ্রণেতাদের চিঠির বিষয়ে অবগত নয় সরকার: প্রেস সচিব

দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন