21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো উত্তেজনা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

বিজিবির বাঁধার মুখে কাজ বন্ধ রাখার পরে আজ ভোর থেকে ঐ এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সদস্যরা টহল জোরদার করে পজিশন নিয়েছে। এর আগেও পর পর দুই বার সীমান্তের ঐ জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেয়ার চেষ্টা চলছিল।

বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফ কে বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আজ সকাল থেকে আবারো বিএসএফ এর উস্কানিতে সেখানে উত্তেজনা বিরাজ করছে। তবে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানাগেছে।

সীমান্তের গ্রামবাসীর মধ্যে আতংক রয়েছে। বর্তমানে ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

পড়ুন- হাড়কাঁপানো শীতে কাজ না পেয়ে বিপাকে নিম্নআয়ের মানুষ

দেখুন- শোক নিয়েই রাজশাহীকে হারালো ঢাকা ক্যাপিটালস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন