21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে ৫ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। রোববার দুপুরে পাঁচবিবি থানার সাধারণ ডায়েরি দায়ের করেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়রের পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার বাহার উদ্দিন। আর আগের দিনে গভীর রাতে পাঁচবিবির জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি সুত্রে জানাগেছে, জেলার পাঁচবিবির দানেশপুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় কয়েকটি কাগজের কার্টুন পড়েছিল। টহলদলের সহায়তায় উদ্ধার করে কাগজের কার্টুনগুলো তল্লাশী করেন বিজিবি পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা।

এসময় আর আগুন, এইচ গ্রেফ, একে এল ওয়ান, টাচ্, জিনসা, আল্ট্রা ওয়ানসহ কয়েকটি যৌন উত্তেজক সিরাপ কোম্পনির এক হাজার নয়শত এক বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে। যার মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা মাত্র। উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোন মালিকের সন্ধান পাননি কর্তৃপক্ষরা। জব্দকৃত মালিকবিহীন মালামাল (আলামত) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) হেডকোটার্স, জয়পুরহাট এ জমা রয়েছে বলে জানা গেছে।

পড়ুন- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৫

দেখুন- দলীয় সিদ্ধান্ত মেনে নুরকে বরণ করে নিলো গলাচিপা বিএনপির একাংশ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন