১০/০২/২০২৬, ৮:২৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৮:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণসহ ৬ লাখ টাকা লুট

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে একটি স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট হয়েছে। শনিবার ভোর রাতে পৌর শহরের স্টেশন রোডে অবস্থিত মন্ডল জুয়েলার্স নামের ওই দোকানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দোকানটির স্বত্বাধিকারী নুর ইসলাম জানান, শনিবার ভোর চারটার দিকে একটি মাইক্রোবাসে করে কয়েকজন ডাকাত দোকানের সামনে আসে। এ সময় বাজারের নাইটগার্ডকে বেঁধে রেখে তারা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সিন্ধুকের তালা ভেঙে সেখানে রাখা ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করা হয়েছে।

পড়ুন- লক্ষ্মীপুরে ভাইকে পিটিয়ে হত্যা, আটক তিন ভাই

দেখুন- জনগণকে ছেড়ে না যাওয়ার দৃষ্টান্ত বেগম জিয়া দেখিয়েছেন: রিজভী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন