৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জয়পুরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
দিবসের প্রথম প্রহরে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল-মামুন মিয়া এবং পুলিশ সুপার মিনা মাহমুদা।
এছাড়াও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম ও বিপুল কুমার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান।
পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জয়পুরহাট প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পড়ুন:পদ্মাপাড়ে স্বজনদের আর্তনাদ, বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫
দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ
ইমি/


