জয়পুরহাটে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছাঁদ থেকে ফেলে দেওয়ার অভিযোগে আব্দুল কুদ্দুস ফকির (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউপি বিনাই গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস হলেন কালাই উপজেলার আতাহার বামন গ্রামের জাকির ফকিরের ছেলে বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, গত ১ বছর যাবৎ উপজেলার বিনাই মধ্যপাড়া গ্রামে এসে দিনমজুরের কাজ করতেন আব্দুল কুদ্দুস। এখন তিনি প্রবাসী কাবিলের একটি নির্মানাধীন ফাঁকা বাড়ীতে থাকতেন। ঘটনার দিন শিশু শিক্ষার্থীটিকে বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় একা পেয়ে মুখ চেপে ধরে ছাদের উপরে নিয়ে যান তিনি। ঘটনাটি ওই গ্রামের আব্দুল গনির স্ত্রী দেখতে পেয়ে অন্য লোকজনদের খবর দেয়। তারা এসে বাড়ির ভিতরে প্রবেশ করতে গেলে বাড়ীর দরজা ভিতর থেকে আটকা থাকায় উৎসুক লোকজন দরজায় লাথি ও চিৎকার করতে থাকে। অবস্থা বেগতিক দেখে শিশু শিক্ষার্থীকে দোতলার ছাদের উপর থেকে মাটিতে ফেলে দেয় তিনি। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ কল দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাঁদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে তিনি আটক করে পুলিশ। এদিকে, পিতামাতা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করার সুবাদে দাদা-দাদি কাছে থেকে স্কুলে পড়াশুনা করেন এ শিক্ষার্থী।

জয়পুরহাটে এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপেন্দ্র নাথ সিংহ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে।
পড়ুন: জয়পুরহাটে গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি |
ইম/


