১৩/০২/২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৯৯দিন পর জয়পুরহাটে মাদ্রাসার চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার-১

৯৯দিন পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিনঝাড় আহমাদিয়া দাখিল মাদ্রাসায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ লিটন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুর ১টায় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত লিটন হলেন একই এলাকার নওজোর গ্রামের হাসেমের ছেলে বলে জানাগেছে। পরে লিটনের তথ্য মোতাবেক, আশুলিয়া থানা এলাকা হতে চোরাই যাওয়া মালামাল একটি মনিটর, তিনটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি সিসি ক্যামেরার বক্স উদ্ধার করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১৭ জানুয়ারিতে জেলার তিলকপুর ইউনিয়নের বিনঝাড় আহমাদিয়া দাখিল মাদ্রাসায় ঘুমিয়ে ছিল নৈশ প্রহরী মোবারক আলী। তখন রাত ৪টা ১৫ মিনিটে তার পাশ দিয়ে কয়েকজন লোক যাওয়ার শব্দ পেয়ে তিনি চিল্লা চিল্লি করলে তারা তাড়াহুরা করে চলে যায়। এরপর তিনি উঠে দেখতে পান অফিস কক্ষের তালা ভাংগা এবং ৭টি স্টিলের আলমিরার তালাসহ দরজা ভাংগা, কাগজপত্র ফাইল বিক্ষিপ্তভাবে মেঝেতে ছড়ানো। ঘটনার দু’দিন পর আক্কেলপুর থানায় হাজির হয়ে একটি চুরি মামলা দায়ের করেন মাদ্রাসার সুপার আইয়ুব হোসেন। পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয়ের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত একই এলাকার লিটন নামে এক যুবককে সনাক্ত করেন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি চৌকস টিম যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা অকপটে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ঘটনার সাথে জড়িত চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পড়ুন: জয়পুরহাটে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন