১২/০২/২০২৬, ২২:৩৪ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২২:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে বাহাসের চ্যালেঞ্জকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

জয়পুরহাটে বাহাসের চ্যালেঞ্জ করে অনুপস্থিত হওয়ায় তাদেরকে পরাজিত ও বাতিল দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের বাগিচাপাড়া মাদ্রাসায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাহাসের মুনাজির বগুড়ার জামিয়াতুর রশীদের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মুহাম্মাদ শফী কাসেমী।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে তিনি বলেন, জয়পুরহাটের ক্ষেতলাল এলাকার ডঃ আশরাফ সিদ্দিকী বিভিন্ন মাহফিলে দেওবন্দী, তাবলীগি, চরমোনাইয়ের লোকজন সবাইকে কাফের ফতোয়া দিয়ে ফিতনা ফাসাদ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। পরে বাহাস আয়োজন করা হলে তারা কেউ উপস্থিত হয়নি।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পাকারমাথার আল-জামি’আতুল ইসলামিয়া মারকাজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আস্আদুল্লাহ, বাগিচাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বারী শাহিন, নূরুজ্জামান রাশেদীয়া কওমী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল বাকী, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান মাহমুদ, জেলা মুজাহিদ কমিটির সেক্রেটারী গোলাম ছানোয়ার বকুলসহ অন্যান্যরা । 

পড়ুন: জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী ও আলোচনা সভা

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন