বিজ্ঞাপন

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মিঠু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার ভাদশা ইউনিয়নের দুর্গাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মিঠু নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোমরগ্রামের বাসিন্দা। তিনি খালেক আলীর ছেলে বলে জানাগেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে বদলগাছীর দিকে যাচ্ছিলেন মিঠু। পথে দুর্গাদহ বাজারের প্রায় ২০০ গজ দক্ষিণে একটি মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তার মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জব্দ করা হয়েছে ট্রাকটি এবং আটক করা হয়েছে চালককে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং ট্রাক ও চালককে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: মহাকাশে আটকে পড়া সুনীতাদের ফেরাতে রওনা দিল মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০

দেখুন: ১৫ দিন ছিলেন নবাব! এখনো নবাবের মুকুট পরে চালান রিক্সা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন