বিজ্ঞাপন

জয়পুরহাটে শিক্ষানুরাগী আজিজুল বারী তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন

সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আজিজুল বারী তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (১৮ মে) দুপুরে কলেজের আজির উদ্দিন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, প্রভাষক মাহমুদ আল রাজীসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

বক্তারা শিক্ষানুরাগী আজিজুল বারী তালুকদারের শিক্ষা বিস্তারে অবদান ও অবিস্মরণীয় কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এনএ/

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন