বিজ্ঞাপন

তিন দফা দাবিতে জয়পুরহাটে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন জয়পুরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৬ মে) সকাল থেকে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে— সহকারী শিক্ষকদের এন্ট্রি গ্রেড ১১তম নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিশ্চিত করা। এছাড়া শুক্রবার ও শনিবার ছুটি এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিও জানান শিক্ষকরা।

জেলার অধিকাংশ বিদ্যালয়ে কর্মবিরতি পালিত হলেও কিছু বিদ্যালয় এতে অংশ নেয়নি। তবে আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন বেশিরভাগ শিক্ষক।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন। ইতোমধ্যে কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

এনএ/

দেখুন: জয়পুরহাটে যত্রতত্র তৈরি হচ্ছে ভেজাল কীটনাশক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন