২০/০২/২০২৬, ১৫:০৫ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৫:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

জয়পুরহাট থেকে ঢাকাগামী বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। বুধবার রাতে জয়পুরহাট-বগুড়া সড়কে জেলার ক্ষেতলাল ও কালাই উপজেলায় পৃথক চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে আলম এন্টারপ্রাইজ, সেলফি এন্টারপ্রাইজ, এসআর প্লাস, শাহ ফতেহ আলী পরিবহন, মেঘা এন্টারপ্রাইজ, নাদের এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ এবং আহাদ এন্টারপ্রাইজ—এই পরিবহনগুলোর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান সেনা সদস্যরা।

তাৎক্ষণিকভাবে বাস কর্তৃপক্ষের কাছ থেকে আদায়কৃত মোট ৫৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করে ১৮২ জন যাত্রীর মধ্যে তা ফেরত দেওয়া হয়।

জয়পুরহাট সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বলেন, যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: হালসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন