বিজ্ঞাপন

জয়পুরহাটে ডেঙ্গু আক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

জয়পুরহাটের আক্কেলপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীর নাম নাইমুর রহমান (২২)। বর্তমানে তিনি আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৭ জুন ঢাকার ছাত্রাবাসে থাকা অবস্থায় হঠাৎ জ্বর, মাথা ও শরীর ব্যথা অনুভব করেন নাইম। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে তিনি বাড়ি ফিরে আসেন এবং গতকাল (সোমবার) সন্ধ্যায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

নাইমুরের মা নার্গিস পারভীন বলেন, সে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়। গ্রামে আসার পর থেকেই তার শরীরিক অবস্থা খারাপ হতে থাকে, তাই হাসপাতালে ভর্তি করেছি।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ আদনান জানান, রোগীর রক্তে প্লাটিলেট স্বাভাবিক থাকায় তিনি বর্তমানে শঙ্কামুক্ত। তার পাতলা পায়খানা হচ্ছে, তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডেঙ্গু চিকিৎসার সরকারি নির্দেশনা অনুসারে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পড়ুন: কু‌ষ্টিয়ায় বিলুপ্ত প্রজা‌তির ৬৭‌টি কচ্ছপ উদ্ধার

দেখুন: বাসায় ফিরে একসাথে কেক কাটলেন পরীমণি-রাজ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন