জয়পুরহাটে শতাধিক কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ জুন) বেলা ১১টায় সদর উপজেলার মোহাম্মদ মুজিবর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহম্মেদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ শহীদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, উপজেলা সমবায় অফিসার মর্জিনা বেগম প্রমুখ।
সেমিনারে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক ও মিডিয়া কর্মীরা অংশ নেন।
এনএ/


