ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাগত কর্মক্ষেত্রের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রেক্ষিতে জাতীয় বৃহত্তর স্বার্থে
৭দফা দাবী বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার লক্ষ্যে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় মসজিদ চত্ত্বরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাগত কর্মক্ষেত্রের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রেক্ষিতে ৭ দফা দাবিগুলো হুবাহুব তুলে ধরা হলো-
১। প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সংরক্ষণ রাখা।
২। একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালুসহ মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন রোধ ও প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারের জনবল নিয়োগ করা।
৩। উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা।
81 আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের হার ১:৫:২৫ নির্ধারণ করা।
৫। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট এবং টিএসসিতে শিক্ষক-শিক্ষার্থী ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ইংরেজি মাধ্যমে রূপান্তরসহ আধুনিকায়ন করা।
৬। সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি; পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধিকরণ; অর্জিত ডিগ্রিকে বিএসসি (পাস)/সমমানদ ঘোষণা করা।
৭। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রেজাউল আলম সিদ্দিক, সাধারন সম্পাদক খালেদুল হক, জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আহসানুল হাবিব খান, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মিহেদী খাঁন প্রমুখ।
পড়ুন: সাহিত্যশৈলী বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন
দেখুন: নোয়াখালী অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা
ইম/


