১০/০২/২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা,  ঘাতক স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাঁসুয়ার কোপে রোকেয়া বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী জহির উদ্দীনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর মৌলভীপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে প্রকৃতির ডাকে ঘুম থেকে উঠলে স্ত্রী রোকেয়ার সঙ্গে স্বামী জহির উদ্দীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে রোকেয়ার মাথায় বেশ ক’টি কোপ দেন জহির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে  হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আগেও হত্যার চেষ্টা করত স্বামী।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় জহির উদ্দিনকে  আটক করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জয়পুরহাট প্রতিনিধিঃ ১৩ সেপ্টেম্বর, ২৫ইং

পড়ুন: আখাউড়ায় রেলওয়ে স্টেশন থেকে মামা হত্যার আসামি ভাগ্নে গ্রেপ্তার

দেখুন: বিদ্যালয়ে ঢুকে সহকারি শিক্ষককে অপদস্থ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন