28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা

জয়পুরহাটের ক্ষেতলালে হতদরিদ্র ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ক্যাম্পে বিভিন্ন এলাকা থাকা আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধ, চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়া ক্যাম্প থেকে শতাধিক রোগী বাছাই করে বগুড়ায় গাক চক্ষু হাসপাতালে বিনা খরচে ছানি অপারেশন করা হবে। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দেন।

এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ আলী হোসেন শাহ, বগুড়া ব্র্যাক ডিভিশনাল কো-অর্ডিনেটর লিড জেনারেশন মোহাম্মদ ইদ্রিস আলী, জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, ক্ষেতলাল এলাকা ব্যবস্থাপক রেজাউল করিম ও বগুড়া রিজিওনাল কো-অর্ডিনেটর লিড জেনারেশন হাসান উল কবির।

পড়ুন: বিএনপির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন