বিজ্ঞাপন

জয়পুরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ, ডিসির কাছে স্মারকলিপি

জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ। রোববার বিকেল ৩টার দিকে জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা জামায়াতের নেতারা।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর আমির ডা: ফজলুর রহমান সাঈদ। এসময় জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ, হাসিবুল আলম লিটন, এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির সুজাউল করিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাদের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

পড়ুন: ইন্দুরকানীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন

দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন