জয়পুরহাটে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় মা দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ধানমন্ডি এলাকায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।
এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলীসহ অভিভাবকরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেয়া হয়। পরে বিদ্যালয়ের একটি হল রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি।
পড়ুন: বিকেল তিনটার মধ্যে দাবি না মানলে চারটায় লংমার্চ শুরুর ঘোষণা শিক্ষক-কর্মচারীদের
দেখুন: আখ থেকে যেভাবে তৈরি হয় কেরুর মদ
ইম/


