জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুই শারীরিক প্রতিবন্ধীকে ব্যক্তিগত অর্থায়নে হুইলচেয়ার প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর ও জয়সিংগা গ্রামে গিয়ে পৃথকভাবে এই হুইলচেয়ারগুলো বিতরণ করেন তিনি।
বিতরণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন—
“আলহামদুলিল্লাহ
গণসংযোগ করার সময় দুই শারীরিক প্রতিবন্ধী ভাই অভিনাস চন্দ্র দাস ও নাইম ইসলাম আবদার করেছিল হুইল চেয়ারের।
আজ ক্ষেতলালের জয়সিংগা ও মহব্বতপুর তাদের বাড়ি বাড়ি গিয়ে হুইল চেয়ার দিলে ভাইদের হাসিমুখ দেখে অন্তত ভরে গেল।
আল্লাহ রাব্বুল আলামীন
আমার সাধ্যের মধ্যে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন … আমিন”
এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মামুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক আইরিন নাহার শিল্পী উপস্থিত ছিলেন।
পড়ুন: জামিনে থাকা যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ
দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের
ইম/


