০৯/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাট জেলা কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে জয়পুরহাট জেলা কারাগারের ৫২ জন বন্দি ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।

বিজ্ঞাপন

এদের মধ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪৫ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন এই তথ্য নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে কারাগারের মোট ৫২ জন বন্দি অনলাইনে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন। মঙ্গলবার ডাক বিভাগের মাধ্যমে ৪৮টি পোস্টাল ব্যালট কারাগারে এসে পৌঁছায়। এর মধ্যে ৪৫ জন বন্দি ইতিমধ্যে ভোট প্রদান করেছেন। বাকি ৩ জন ভোটারের মধ্যে ২ জন জামিনে মুক্তি পেয়েছেন এবং ১ জন অন্য কারাগারে বদলি হয়েছেন। ওই ৩ জনের ব্যালট পেপার বিধি মোতাবেক ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলার। এছাড়া অবশিষ্ট ৪টি ব্যালট এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের প্রতি সাধারণ ভোটার ও প্রবাসীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় সর্বমোট ৭ হাজার ৪৭৪ জন ভোটার (দেশি ও প্রবাসী মিলিয়ে) পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৭৩ জন পুরুষ এবং ১ হাজার ৫২৫ জন নারী ভোটার রয়েছেন।

পড়ুন- পুকুর সংস্কারের আড়ালে ফসলি জমি ভরাট ও মাটি বিক্রির মহোৎসব

দেখুন- ক্ষতির অংক ছাড়াবে ৩৭০০ কোটি, পাকিস্তানের সিদ্ধান্তে আ/গু/ণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন