বিজ্ঞাপন

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় সংস্থার নিজস্ব কনফারেন্স রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব এবং জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র।

এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা ও সংস্থার সদস্য সচিব গৌতুম কুমার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, বর্তমান সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবীর, খিজির হায়াত, এ এন এম মুনজুর মোরশেদ, রাকিবুল হাসান (রাকিব), আশরাফুল ইসলাম, সালেহুর রহমান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পড়ুন- ইসরায়েলের গুরুত্বপূর্ণ ‘হায়েলা’ স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে ইরান

দেখুন- প্রথমবারের মত ইরানের তেল শোধনাগারে হা/ম/লা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন