১৫/০২/২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১৫/০২/২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাট জেলা বিএনপির ইতিহাসভিত্তিক গ্রন্থ ‘সেকাল-একাল’-এর মোড়ক উন্মোচন

জয়পুরহাট জেলা বিএনপির ইতিহাস ও কর্মকাণ্ড নিয়ে সংকলিত বই ‘সেকাল-একাল’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবাইদুর রহমান চন্দন।

বইটির লেখক ও সম্পাদক হলেন শহর বিএনপির সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সহসভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল। প্রকাশনায় যুক্ত ছিলেন শহর জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমেদ মেহেদী এবং পৌর জাসাসের সভাপতি নুসরাত জাহান রাখী।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান প্রমুখ।

বইটিতে জয়পুরহাট জেলা বিএনপির অতীত, বর্তমানের অনেক তথ্য ও ইতিহাস তুলে ধরা হয়েছে বলে জানান লেখক ও গবেষক আমিনুর রহমান বকুল।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে এনসিপির জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন