বিজ্ঞাপন

জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

জয়পুরহাট সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ফেন্সিডিলের একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর রাতে বিজিবির তৎপর অভিযানে ২৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়, যার সিজার মূল্য প্রায় ৯৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ২টার দিকে বিশেষ টহল চালায় ভুটিয়াপাড়া বিওপির একটি দল। সীমান্ত পিলার ২৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে জয়পুরহাট সদর উপজেলার কোমরপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ফেলে রাখা অবস্থায় ফেন্সিডিলের বোতলগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মোমিন।

বিজিবি জানায়, টহলের সময় মাদক চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিলগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। বর্তমানে জব্দকৃত মাদক বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, সীমান্ত এলাকার নিরাপত্তা ও তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হোসেন বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক, গরু পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব জনি

দেখুন: জয়পুরহাট মাহমুদপুর বি.এল. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন