জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ (দাঁড়িপাল্লা) ৯ হাজার ৪১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান (ধানের শীষ)-কে পরাজিত করে তিনি জয়লাভ করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনে মোট ১৫১টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ফলাফলে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭৬ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ ভোট।
জয়পুরহাট ২ আসনে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল বারী। এ আসনে মোট ১০৪ টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১লাখ ৫৭হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বে জামায়াতে ইসলামীর এস এম রাশেদুল আলম পেয়েছেন ৯১হাজার ১২ ভোট।
ফলাফল ঘোষণার খবরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জামাতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা জরো হন এবং বিজয় উল্লাস করেন। অন্যদিকে জয়পুরহাট ২ আসনের বিএনপি কর্মী সমর্থকরা কালাই উপজেলা শহরে বিজয় উল্লাস করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

