০২/০৩/২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল হক আনু

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬–২০২৭) মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক (আনু)। একই সঙ্গে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বজলুর রশিদ (পলু) এবং সহ-সভাপতি পদে এস এম শামস মতিন।

বিজ্ঞাপন

এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইএর সাবেক পরিচালক আমিনুল বারী, ব্যবসায়ী এটিএম শাহনেওয়াজ কবীর (শুভ্র), আনিছুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান মেহেদী, ডা. মাহবুব হাফিজ, জীবন কৃষ্ণ সরকার, মাশরেকুল আলম, আব্দুল আলিম, আবুল খায়ের প্রামানিক, আনিছার রহমান, ওবাইদুর রহমান (টিসু), সাবরিনা আফরিন, মতিয়র রহমান বাধন, আবুবকর সিদ্দিক, মাইনুল হাসান রাসেল, শাহীন মোস্তাক, আব্দুল বাতেন, আইয়ুব ইসলাম ও সোহেল রানা।

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ড-২০২৫ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এজাজ মতিন সরদার। সদস্য ছিলেন ফিরোজ আলম ও জুলফিকার আলী।

জানাগেছে, ইতিপূর্বেও জেসিসিআই জয়পুরহাটের সভাপতি নির্বাচিত হয়েছিলেন পদ্মা ফিড এন্ড চিকস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক (আনু)। এছাড়া দুইবারের সিআইপি এবং বগুড়া কর অঞ্চলের সেরা করদাতা ছিলেন তিনি।

সুত্র জানায়, গত ১০ ডিসেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেম্বারের ২১ সদস্যবিশিষ্ট জেনারেল ও অ্যাসোসিয়েটস গ্রুপের পরিচালক প্যানেল নির্বাচিত হয়। এরপর ১৭ ডিসেম্বর পরিচালকদের ভোটে সভাপতি ও দুই সহসভাপতি পদের নির্বাচন হওয়ার কথা থাকলেও সভাপতি এবং অ্যাসোসিয়েটস গ্রুপের সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় কেবল জেনারেল গ্রুপের সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পড়ুন- ধামরাইয়ে নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দেখুন- কাজের নামে যু/দ্ধে পাঠানো চক্রের ৪ জন গ্রেফতার 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন