২০/০২/২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৫ দিনব্যাপী ১৮তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক।

বিজ্ঞাপন

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ক্যাডেটদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনের পর ক্যাডেটদের অংশগ্রহণে এক আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

​এ সময় কলেজ অ্যাডজুটেন্ট মেজর মাজাজেবিন খান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোকছেদুল ইসলাম রাজা এবং কলেজের অন্যান্য কর্মকর্তা ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

​কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় তিনটি হাউসের মোট ৩০০ জন ক্যাডেট অংশ নিচ্ছে। প্রতিযোগিতাটি ছোট ও বড়- এই দুই গ্রুপে বিভক্ত। মোট ২৫টি ইভেন্টের মধ্যে ১২টি ফিল্ড ইভেন্ট এবং ১৩টি ট্র্যাক ইভেন্ট রয়েছে।

​আগামী ২৪ ডিসেম্বর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পড়ুন- ৮ দফা দাবিতে ফরিদপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও শাটডাউন

দেখুন- যেখান থেকে সারা দেশে পৌঁছায় পোশাক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন