26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বাসদ (মার্কসবাদী)’র তৌফিকা দেওয়ান লিজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের অর্থ সম্পাদক তৌফিকা দেওয়ান লিজা। সোমবার দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট নির্বাচন কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাঃ সেজারুদ্দিন নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।

বিজ্ঞাপন

মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) এর জেলা কমিটির সমন্বয়ক একরামুল হক, সদস্য নাছিমা খাতুন, রুহুল আমিন বাবু, সদর উপজেলার আহবায়ক সাইফুল ইসলাম, পাঁচবিবি উপজেলার আহবায়ক জহুরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

জানাগেছে, তৌফিকা দেওয়ান লিজা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। তিনি কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সুত্রে জানাগেছে। তবে এখন পর্যন্ত জয়পুরহাট-২ আসনে বাসদ (মার্কসবাদী) কোন প্রার্থীর নাম ঘোষণা করেননি দলটি।

পড়ুন: সুনামগঞ্জে বিএনপির চূড়ান্ত প্রার্থী আনিসুল, নুরুল, কয়ছর ও মিলকে ঘোষণা

দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন