২৬/০২/২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পর্ষদের দায়িত্ব হস্তান্তর

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক মেয়াদ (২০২৬–২০২৭) এর সদ্য নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের স্টেশন রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবার এর জন্য দোয়া করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডল নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল হক (আনু)-এর নিকট চেম্বারের দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সহ. সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুল রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা জামায়াতের আমীর দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নব নির্বাচিত কমিটি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চেম্বার অব কমার্সের নেতৃত্বকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন- চুয়াডাঙ্গায় সার্জেন্ট পুলিশের সাথে দুর্ব্যবহার, তিন যুবক গ্রেফতার

দেখুন- নির্বাচনের মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন