২৮/০২/২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
25 C
Dhaka
২৮/০২/২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাট-২ আসনে বিএনপি নেতার স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্চি গোলাম মোস্তফা। সোমবার দুপুরে তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের নিকটে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। 

বিজ্ঞাপন

প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইঞ্চি গোলাম মোস্তফা বলেন, সর্বোপরি এলাকার নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে আমার আত্মসম্পর্ক গড়ে উঠেছে। দীর্ঘ ১৭ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের সঙ্গে রাজপথে সংগ্রাম করেছি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শকে লালন করি। দলের চেয়্যারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমার পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে। দলের প্রতি আনুগত্যের স্বার্থে জয়পুরহাটের দুই আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমার প্রার্থিতা আমি প্রত্যাহার করেছি।

তিনি আরও বলেন, আমি কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের সকল নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে থেকে বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলের প্রতি আনুগত্যে বাকি জীবন কাজ করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলকে শুভকামনা ও ধন্যবাদ।

পড়ুন- ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য গণভোটঃ ফরিদা আখতার

দেখুন- ৩ দফা দাবীতে আজও ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন