১১/০২/২০২৬, ৫:০২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়বাংলা স্লোগান দেয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয়বাংলা স্লোগান দেয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা মানায় না। তার জন্য সরকারিভাবে প্রতিকার করেন নাই, এইটা তো এক তরফা নাকি দুই তরফা বলা যায়। সরকার এক তরফাভাবে কাজ করে চলছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে পারিবারিক কবরস্থানে মা বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্লের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি ভালো থাকুক খারাপ থাকুক প্রচুর মানুষ রয়েছে। কিন্ত এক তরফা নির্বাচন করলে বাংলাদেশে ভালো হবে না। সামনের নির্বাচনটা চাই সকল মানুষের অংশ গ্রহনে। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। গুরুত্বসহকারে কাজ করলে কোন ঝুঁকি নেই। কিন্ত যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছে মত কোন ফলাফল বের করবেন তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে। সে ঝুঁকি নিয়ে টিকতে পারবে না।

এসময় সদ্য কারামুক্ত মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও বাংলাদেশে ধারা তেরি হয়নি। বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি। কারণ কারই রাষ্ট্র দর্শন নাই। বাংলাদেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে।

বিজ্ঞাপন

এসময় তাদের অনুসারী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

পড়ুন : টাঙ্গাইলে রিকশা শ্রমিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের মত বিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন