বিজ্ঞাপন

‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত বালি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, নেতৃত্বে হৃদম

শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোক প্রজ্জ্বলন ও বিনম্র শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেছে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার বালি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদমের নেতৃত্বে এতে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আয়োজিত এ কর্মসূচিতে রাতের আঁধারে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে শেখ মুজিবুর রহমানর প্রতি সম্মান প্রদর্শন করেন নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। মোমের স্নিগ্ধ আলোয় পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সমস্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শিক্ষা, শান্তি, প্রগতি- ছাত্রলীগের মূলনীতি”, “এক মুজিব লোকান্তর, লক্ষ মুজিব ঘরে ঘরে” এবং “হৃদম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”- এমন ধরণের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে বাংলাদেশ আওমালীগ নামক ফেসবুক পেজে পোষ্ট করা ভিডিও থেকে এতথ্য নিশ্চিত হওয়া গেছে এবং সুশৃঙ্খলভাবে এবং গভীর শ্রদ্ধার সাথে তরুণ ছাত্রনেতারা শেখ মুজিবুর রহমানে আদর্শ ধারণের প্রত্যয় ব্যক্ত করছেন।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শকের (তদন্ত) চম্পক দামের সাথে কথা তিনি জানান, বিষয়টি সম্পর্কে জানা নাই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

পড়ুন:ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

দেখুন:প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন প্রতারণা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন