বিজ্ঞাপন

জরিমানা গোনার পর এবার দল থেকে বহিষ্কার বারহাট্টার বিএনপি নেতা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক স্থানীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মো. ইউসুফ খাঁ। তিনি বারহাট্টা উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং আসমা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য (মেম্বার)।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ (কমল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ (কমল) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি উপজেলার কৈলাটি গ্রামে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সাথে যুক্ত ছিলেন ইউসুফ খাঁ। এর দায়ে গতকাল মঙ্গলবার একটি ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা স্থানীয় বিএনপি নেতাদের নজরে আসে। এরপর দলের হাইকমান্ডের নির্দেশে এবং স্থানীয়ভাবে অভিযোগ যাচাই-বাছাই করে দ্রুত সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল জানান, “অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের মতো জনস্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপির’ এই ত্বরিত সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করছেন, এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা অবৈধ মাটি উত্তোলন ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন