রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় গুলশানে দলটির নির্বাচন পরিচালনা অফিসে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, রাত ১১টায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলবেন দলের স্থায়ী কমিটি সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
বিজ্ঞাপন
পড়ুন : বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট


