জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সন্ধ্যা ৬ টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রোববার (৫ এপ্রিল)এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এনসিপির মিডিয়া সেল থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জানা গেছে, বিএনপি সরকারের গণভোটের গণরায় উপেক্ষা ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল এবং সমসাময়িক বিষয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
পড়ুন: হরমুজ প্রণালিতে ইরানের যে কৌশলে বদলে যাবে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
আর/


