১১/০২/২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাঙ্গাবালীতে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফলজ-বনজ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী বাজার মাঠে এ আয়োজন করা হয়।

জিসিএফ-এর অর্থায়ন ও পিকেএসএফ-এর কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা কোডেকের জিসিএফ-আরএইচএল প্রকল্পের আওতায় রাঙ্গাবালী ও ছোটবাইশদিয়া ইউনিয়নের ৩৫০ পরিবারের মাঝে ফলজ-বনজ ১২ প্রজাতির গাছের চারা এবং গাছ রক্ষায় ব্লু-নেট বিতরণ করা হয়।

প্রতিটি পরিবার পেয়েছে নারিকেল, সুপারি, মাল্টা, সবেদা, কদবেল, আম, নিম ও আমলকি চারা এবং ৩০ গজ ব্লু-নেট।

এরআগে উপজেলার চার ইউনিয়নে আরও ১ হাজার ১৪ পরিবারের মধ্যে ১৩ হাজারের বেশি চারা বিতরণ করা হয়েছে।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, কোডেক মাইক্রোফাইন্যান্সের সহকারী পরিচালক মোঃ রাশেদুর রেজা, উর্ধ্বতন জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, কোডেক আরএইচএল প্রকল্পের সমন্বয়কারী মোঃ আবু বকর ছিদ্দিক

সংশ্লিষ্টরা জানায়, এই উদ্যোগ পরিবেশ রক্ষা, পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙ্গাবালীতে জাল ফেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন